1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

প্রত্যাশা অপূর্ণই থেকে গেল বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ১১৫ Time View
ছবি : সংগৃহীত।

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করতে চেয়েছিল বাংলাদেশ।কিন্তু সেই প্রত্যাশা অপূর্ণই থেকে গেল। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে জেমি ডের ছাত্ররা ।বুধবার ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের কাছে স্বাগতিকেরা হেরেছে ২-০ গোলে।

গতবার সেমিফাইনালে এই ফিলিস্তিনের কাছেই ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার তাই বলা হচ্ছিলো,এটি বাংলাদেশ দলের ‘প্রতিশোধ’ নেওয়ার ম্যাচ। কিন্তু উল্টো ম্যাচই হেরে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ফিলিস্তিন এগিয়ে ৮১ ধাপ। সেটিরই প্রতিফলন হলো স্কোর লাইনে। যদিও প্রথমার্ধে মাঠের  বাংলাদেশ সমানে সমান টক্কর দিয়েছে। প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে কয়েকটি সুযোগ, আধা-সুযোগ পেয়েও ছিল। কিন্তু সাদ-মতিনরা গোল তো করতেই পারেননি। উল্টো ২৮ মিনিটের গোলে পিছিয়ে পড়তে হয়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ আগের সেই ৪-১-৪-১ ফর্মেশনে মাঠে নামে। এই ম্যাচে নাম্বার নাইন হিসেবে খেলেছেন সাদ উদ্দিন।এ ছাড়া তিনটি পরিবর্তন হয়েছে একাদশে। ডিফেন্ডার রিয়াদুল হাসান,উইঙ্গার বিপলু আহমেদ ও নাবীব নেওয়াজ জীবনের জায়গায় খেলেন তপু বর্মণ মামুনুল ইসলাম ও ফরোয়ার্ড মতিন মিয়া।

বিপরীতে ফিলিস্তিন ৪-২-৩-১ ফর্মেশনে খেলছে। তবে তাদের খেলাটা অন্তত গতবারের মতো ধারালো মনে হয়নি। বাংলাদেশ শুরুতেই আক্রমণে উঠেছিল। ৯ মিনিটে মামুনুলের ফ্রি-কিক গোলকিপার বিপদমুক্ত করেন ডিফেন্ডাররা। ২২ মিনিটে সাদ উদ্দিনের জোরালো যায় শট ক্রসবারের ওপর দিয়ে।

ধারার বিপরীতে ২৮ মিনিটে গোল খেয়েছে বাংলাদেশ। প্রতি আক্রমণ থেকে মোহাম্মদ দারিয়াসের ডিফেন্সচেরা পাসে নিঁখুত শটে লক্ষ্যভেদ করেন খালেদ সালেম।

এক গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। ৩২ মিনিটে মামুনুলের কর্নারের শট গোলকিপার ফিরিয়ে দেন। একটু পর রায়হানের লম্বা থ্রো-ইন থেকে এক ডিফেন্ডারের মাথা হয়ে দূরে থাকা তপু বর্মণ হেড নিলেও তা পোস্টের পাশ দিয়ে যায়। প্রথমার্ধের শেষের দিকে ফিলিস্তিন ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি।

বিরতির পর বাংলাদেশ চেষ্টা করেও বলার মতো আক্রমণ গড়তে পারেনি। বিশেষ করে মধ্যমাঠের নিয়ন্ত্রণটা সেভাবে নেওয়া যায়নি। সাদ বা মতিনরা প্রতিপক্ষের দীর্ঘদেহী গোলকিপারের মনে ভয় ধরাতে পারেননি। এই অর্ধেও ফিলিস্তিন সতর্ক হয়ে খেলেছে। ৫৮ মিনিটে আরও এক গোল পায় ফিলিস্তিন। রাদোওয়ান আবুকারাসের ক্রস লাফিয়ে উঠে বিপদমুক্ত করতে পারেননি ইয়াসিন খান। বল পেয়ে যান পেছনে থাকা লেথ খারোব, ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন।

এই অর্ধে মিডফিল্ডার রবিউল হাসান ও ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল নেমেও স্কোরলাইন বদলাতে পারেননি। মাঝে-মধ্যে রায়হানের লম্বা থ্রো-ইন ভয় ধরালেও তা কার্যকর ছিল না। ফিলিস্তিনের গোলকিপার ও ডিফেন্ডাররা তা অবলীলায় ক্লিয়ার করেছেন।

শেষ পর্যন্ত টুর্নামেন্টের শুরুতেই হারের  তেতো স্বাদ নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। গ্রুপে শেষ ম্যাচে আগামী ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা

বাংলাদেশ দল: আশরাফুল রানা, রায়হান হাসান, রহমত মিয়া, তপু বর্মণ, ইয়াসিন খান, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম (সুফিল), সাদ উদ্দিন, মতিন মিয়া (রবিউল), সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিম।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved