1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে কবরস্থানের পাশের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৯৫ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার একটি পুকুর থেকে মোঃ শামীম (৮) ও মনির হোসেন (৭) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টায় নিখোঁজের তিনদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার সকালে বার্মাস্ট্যান্ড এলাকার কবরস্থানের পাশের একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হািফজুর রহমান রাজিব ওই পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। মৃত মোঃ শামীম কুমিল্ল¬ার ভাঙ্গুরা থানার দক্ষিণ বাঙ্গুরার বাসিন্দা রবিউল আলমের ছেলে ও মনির হোসেন রংপুরের গঙ্গাচরার পাইখান চওরা খোলার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন ওরফে জব্বারের ছেলে। তাদের উভয় পরিবার সিদ্ধিরগঞ্জের এসওরোড এলাকার বাদশা মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করছে। মৃত শামীম ও মনিরের পিতা অটো রিক্সা চালক।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ কামরুল ফারুক জানান, ধারণা করা হচ্ছে গত শুক্রবার শিশু মোঃ শামীম ও মনির গোসল করতে পুকুরে নামলে পানিতে ডুবে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। শিশু নিখোঁজের ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়ের (জিডি) করেন। তিনি আরো জানান, উদ্ধার হওয়া শিশুর লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ নেই। তবুও লাশের ময়নাতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved