1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

‘মুসলিমদের কীটপতঙ্গ মনে করে বিজেপি’

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৯২ Time View
বদরুদ্দিন আজমল। ছব: সংগৃহীত

ভারতে ক্ষমতাসীন দল বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন দেশটির অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট-এর (এআইইউডিএফ) প্রধান, লোকসভা সাংসদ বদরুদ্দিন আজমল। তার বক্তব্য, বিজেপি শাসনে ভারতের মুসলিমদের নিশানা করা হচ্ছে।

বদরুদ্দিন বলেন, বিজেপি মুসলিমদের ভারতীয় নাগরিক মনে করে না। মুসলিমদের মানুষ বলেও গণ্য করা হয় না, তারা মুসলিমদের কীটপতঙ্গ মনে করে।

এছাড়া এই নেতা ভারতের উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্যে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তার অভিযোগ, মুসলিমদের ওপর অত্যাচারের জন্য পুলিশকেও নির্দেশ দেওয়া রয়েছে। সাম্প্রতিক সময়ে মুসলিম নির্যাতনের ঘটনা সামনে এলেও, কোনও তদন্ত হয়নি। উলটো নির্যাতনকারীদের প্রশংসা জুটেছে।

‘ক্ষমতা আজ আপনাদের হাতে রয়েছে। আগামীকাল যে কারও হাতে চলে যেতে পারে। তাই বলছি, ভালোভাবে দেশ চালান’,বলেন বদরুদ্দিন।

সেইসঙ্গে আজমল বদরুদ্দিন বলেন, বিজেপি যে পদ্ধতিতে কাজ করছে, তাতে তারা নিজেরাই খুব শিগগির ফাঁদে পড়বে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে নিন্দিত হতে শুরু করেছে। ইন্ডিয়া টুডে, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved