1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সেরে উঠছেন এ টি এম শামসুজ্জামান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৯২ Time View
নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান। ছবি : সংগৃহীত।

নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন। হারপেস জোস্টার ভাইরাস ইনফেকশনে আক্রান্ত এ অভিনেতা এখন অনেকটাই সেরে উঠেছেন। তবে পুরোপুরি সুস্থ হতে তার আরও সময় লাগবে।

বিষয়টি নিশ্চিত করে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল জানান, ‘হারপেস জোস্টার ভাইরাস’র প্রভাব টানা ২১ দিন থাকে। চিকিৎসকেরা ২১ দিনের জন্য তাকে মনিটরিংয়ে রেখেছিলেন। বর্তমানে কোনো শঙ্কা নেই। বাবা অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করছি, দুতিন দিনের মধ্যে বাবাকে বাসায় নিয়ে যেতে পারব আমরা।’

গত বছরের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন খ্যাতিমান এ অভিনেতা। টানা ৫০ দিন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়লে ২৫ নভেম্বর তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ টি এম শামসুজ্জামান। একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা গত বছরের ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ গ্রহণ করেন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved