1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ইরান-যুক্তরাষ্ট্র রাজনীতির প্রভাব পড়েছে ফুটবল মাঠে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৯৩ Time View
ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় সামরিক অফিসার কাসেম সোলাইমানি। এর পর থেকেই উত্তেজনা বিরাজ করছে দুটি দেশে। গোটা মধ্যপ্রাচ্যেই এই উত্তেজনার আঁচ লেগেছে। রাজনৈতিক এই অস্থিরতায় কাতারে ফুটবল অনুশীলন ক্যাম্প বাতিল করেছেন আয়াক্সে খেলা যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার সার্জিনো ডেস্ট।   

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুশীলন ক্যাম্প করেছে ডাচ ক্লাব আয়াক্স। যে ক্লাবে খেলেন ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার। ডেস্ট হল্যান্ডে জন্মালেও বাবা আমেরিকান। তাই জন্মস্থান বাদ দিয়ে দল হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে।এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন ৩টি ম্যাচ। বর্তমান পরিস্থিতিতে সেখানে থাকতে অস্বস্তিতে ভুগছিলেন তিনি। তাই অনুশীলন বাদ দিয়ে কাতার ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আয়াক্স বিবৃতিতে জানিয়েছে, ‘সার্জিনো ডেস্ট কাতারের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার অনুরোধ করেছিল। সে আসলে স্বস্তি পাচ্ছিল না। আয়াক্স পরিস্থিতি বুঝেই তার অনুরোধে সাড়া দিয়েছে।’  এর ফলে আমস্টারডামে আয়াক্স রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করবেন ডেস্ট।

একই কারণে গত শনিবার কাতারে অনুশীলন ক্যাম্প স্থগিত করেছে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দল। ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার বিপক্ষে খেলার আগে তাদের অনুশীলন ছিল দোহায়। ক্যাম্পটি হওয়ার কথা ছিল ৫ থেকে ২৫ জানুয়ারি। চলমান পরিস্থিতিতে ক্যাম্পটি আর চালিয়ে নেওয়ার সাহস করেনি দেশটির ফুটবল সংস্থা।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved