1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বসুন্ধরা কিংসকে বোনাস ১৫ লাখ টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৯৯ Time View

অভিষেকেই তিনটি প্রতিযোগিতার দুটিতে শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপ না জিততে পারাটাই ছিল তাদের আক্ষেপ। তবে এবার মৌসুম শুরুর প্রতিযোগিতায় ব্যর্থ হয়নি তারা। ফেডারেশন কাপ জিতে শুরুটা হয়েছে দুর্দান্ত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্রফি নিয়ে খেলোয়াড়-কর্মকর্তা এবং সমর্থকদের উল্লাস তো মাঠেই দেখা গেছে। দানিয়েল কলিনদ্রেসের জোড়া গোলে রহমতগঞ্জকে নতুন ইতিহাস গড়তে দেয়নি দলটি। চ্যাম্পিয়ন হয়ে আগামী ২০২১ এএফসি কাপের প্লে-অফও নিশ্চিত করেছে তারা।

পূর্বপ্রতিশ্রুতি অনুয়ায়ী শিরোপা জেতায় বসুন্ধরা ১৫ লাখ টাকা বোনাস দিচ্ছে দলকে। এ ছাড়া গোলদাতা ও গোলে সহায়তাকারীর প্রত্যেকে পাবেন এক লাখ করে টাকা। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘আমরা পুরো দলকে অর্থ পুরস্কার দিচ্ছি। গোলদাতাসহ অ্যাসিস্ট যে করেছে তাকেও পুরস্কৃত করছি। এতে খেলোয়াড়েরা আরও উজ্জীবিত হবে। সামনে আমাদের বড় পরীক্ষা, প্রিমিয়ার লিগ ছাড়াও আছে এএফসি কাপ। সেখানে আমরা ভালো করতে চাই।’

ফেডারেশন কাপ জিতে উচ্ছ্বসিত সবাই। আপাতত ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিদেশি কোচসহ অন্যরাও ঢাকা ছাড়ছেন। মৌসুম শুরুর ট্রফি জিতে এগিয়ে যাওয়ার সংকল্প মিডফিল্ডার ইমন মাহমুদের, ‘আমাদের এই ট্রফিটা অনেক দরকার ছিল। গ্রুপ পর্বে আমরা একটি ম্যাচ হেরে যাই। এ ছাড়া ছন্দে ফিরতে আমাদের সময় লাগছিল। অবশেষে ফাইনালে এসে স্বরূপে ফিরতে পেরেছি। বসুন্ধরা টিম হিসেবে যে শক্তিশালী সেটাই প্রমাণ হয়েছে।’

ফাইনালের সেরা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেছেন, ‘আমরা শুধু নিজেদের দায়িত্ব পালন করেছি। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা ছিল। এখন চ্যাম্পিয়ন হয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।’

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved