1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ব্রুজনকে শোকজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ১০২ Time View

আগেই ইঙ্গিত ছিল বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে কারণ দর্শাও নোটিশ বা শোকজ করা হবে। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেটাই করলো। ফেডারেশন কাপ ফুটবলে নিয়মের বাইরে কথা বলার কারণে ব্রুজনকে শোকজ করা হয়েছে। শুধু ব্রুজন নন, বসুন্ধরা ক্লাবের সভাপতি ইমরুল হাসানকেও শোকজ করা হয়েছে। ফাইনাল ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রেফারিং নিয়ে সমালোচনা করেছেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে।

দুজনকেই আগামী ৯ জানুয়ারির মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শোকজ নিয়ে বাফুফের কম্পিটিশিন কমিটর ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বলেছেন, ‘বসুন্ধরার কোচ ফেডারেশন কাপ চলাকালে মাঠসহ নানান বিষয় নিয়ে সমালোচনা করেছেন। যা নিয়ম বহির্ভূত। এ ছাড়া ক্লাব সভাপতি রেফারিং নিয়ে ফেসবুকে সমালোচনা করেছেন। তাদের দুজনের বিপক্ষে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এ জন্য নোটিশ দেয়া হয়েছে।’

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান অবশ্য বলেছেন, ‘আমরা তো রেফারিং নিয়ে বাফুফেতে চিঠিই দিয়েছি। ফেসবুকে তো কোনও সমালোচনা করা হয়নি। এখন চিঠিপ্রাপ্তির পর এ নিয়ে বিস্তারিত বলতে পারবো।’

একইদিন রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সবুজকেও শোকজ করা হয়েছে। ফাইনালের দিন ড্রেসিংরুমে অযাচিত লোকজন ঢুকে পড়ার কারণে জবাব দিতে হবে তাকে।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved