1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

আবারও রাষ্ট্রপতি পদক পেলেন র‌্যাবের আলেপ উদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ১১৭ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আবারও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। পিপিএম পদক বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক। জঙ্গি দমনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আলেপ উদ্দিনকে এই পদক দেওয়া হয়। রোববার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের পর র‌্যাব-১১ এর অধিকাংশ কর্মকর্তাকে অন্যত্র বদলী করা হয়। ঐ বছরের ২ অক্টোবর চৌকশ অফিসার আলেপ উদ্দিনকে র‌্যাব-১১-এ বদলী করা হয় পুলিশ থেকে। তিনি মিডিয়া সেল, জঙ্গি সেলের ইনচার্জের দায়িত্ব পালনের পাশাপাশি র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ সাল থেকে তিনি জঙ্গিবিরোধী অপারেশনের নেতৃত্ব দেন। ঐ বছর তিনি ৩৪টি অপেরেশন চালিয়ে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষস্থানীয় নেতাসহ ৬৭ জন জঙ্গীকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে শিশু পাচার চক্রের মূল হোতাসহ ১৭ শিশুকে উদ্ধার ও শিশু হত্যাকারী চক্রের সাতজনকে গ্রেপ্তার করেন চৌকশ এ র‌্যাব কর্মকর্তা। সে সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বোমা ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয় তার নের্তৃত্বে। সে বছর তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতি পুলিশ পদক বা পিপিএম পান। ১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন আলেপ উদ্দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষে ২০১৩ সালের ১৫ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে তিনি পুলিশে যোগ দেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved