1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

এ বছর সম্ভাবনার চোখ তাদের দিকে…

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ১০৪ Time View
ছবি: সংগৃহীত।

সিনেমার অবস্থা গত কয়েকবছর ধরে যে খুব একটা ভালো যাচ্ছে না, সেটি সংশ্লিষ্ট প্রায় সবার কথা। তবে এই নতুন বছরে হিসেবটা পাল্টাতে পারে বলে ধারণা করা যায়। কারণ গতবছর সিনেমা মুক্তির সংখ্যা কমলেও অনেকের হাতে বেশকিছু সিনেমা রয়েছে, যেগুলো মুক্তি পাবে এ বছর। এছাড়াও গত কয়েকবছরে নতুন অনেকের ইন্ডাস্ট্রিতে অভিষেক হলেও অবস্থান শক্ত করে খুব একটা দাঁড়াতে পারেননি। সেই জায়গা থেকে সিয়াম আহমেদ ও তাসকিন রহমান ব্যতিক্রম উদাহরণ।

২০১৯-এ সিয়ামের সিনেমা মুক্তির সংখ্যা আলোচনায় না এলেও নতুন সম্ভাবনা নিয়ে এই বছর শুরু হবে সিয়ামের। হাতে রয়েছে প্রায় ৬টি সিনেমা। যেগুলো এক এক করে এ বছর মুক্তি পাবে। যার সবগুলোই সিয়ামের সঙ্গে আলোচনায় ছিল গতবছর।

অন্যদিকে ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে ক্যারিয়ার শুরু করা তাসকিন রহমানেরও সিনেমা মুক্তি নিয়ে গত বছরটা খুব একটা ভালো না গেলেও এ বছর বেশ ভালোভাবে আসতে যাচ্ছেন তিনি। এদেশের ইন্ডাস্ট্রি যখন খলনায়ক অভাবে ভুগছে তখন তাসকিন এসেই দর্শকদের মাঝে বেশ ভালো একটি জায়গা করে নিয়েছেন। এই বছর মুক্তি পাবে তার ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি। এছাড়াও তাসকিন জানান এই বছরটা আরো সিরিয়াস হবেন সিনেমায়। হাতেও রয়েছে বেশকিছু কাজ।

গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমা দিয়ে মূলত আলোচনায় আসেন ইয়াশ রোহান। এরপর বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিরিজে দেখা দেলেও সিনেমার আলোচনা থেকে দূরে ছিলেন। ইয়াশের সেই অভাবটাও পূরণ হচ্ছে এবার। ‘পরান’ শিরোনামে একটি সিনেমায় ভিন্ন ট্র্যাকে দেখা যাবে তাকে। এছাড়াও ‘মানুষের বাগান’ শিরোনামে একটি সিনেমায় দেখা যাবে তাকে।

দীর্ঘদিন ধরে শাকিব খান ইন্ডাস্ট্রির হাল একাই ধরেছিলেন। এরপর অনেকে নায়ক হিসেবে এলেও নিজেদের আলোচনার জায়গাটা শক্ত করতে পারেননি কেউ। তাই ইন্ডাস্ট্রির জন্য সুখবর হলো নতুন বছরে বেশ সম্ভাবনা নিয়ে আসছেন এই তিনজন। নিজেদের পূর্বের ব্যাপ্তির চেয়ে আরো বড় পরিসরে এই বছর দেখা যাবে তাদের। ক্যারিয়ারের ঝুলিতেও জমা হবে বেশকিছু সিনেমা। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved