1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

পিইসিতে ৬০০ তে ৬০০ পেয়েছে মাহজাবিন-ঋদ্ধি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৮১ Time View
অতিথী মাহজাবিন ও সৈয়দা তাজরিন আশরাফী ঋদ্ধি। ছবি: সংগৃহীত।

এবারের প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় ইতিহাস গড়েছে ঝিনাইদহের দুই ক্ষুদে শিক্ষার্থী। তারা হলেন- অতিথী মাহজাবিন ও সৈয়দা তাজরিন আশরাফী ঋদ্ধি। পিইসি পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৬০০ পেয়েছে তারা।

ঝিনাইদহ শহরের আরাপপুর সোনালীপাড়ার মো. আশরাফুজ্জামান ও সাইফা সানজিমা লিপি দম্পতির মেয়ে সৈয়দা তাজরিন আশরাফী ঋদ্ধি ও আরাপপুর চানপাড়ার মো. ওয়াজেদ আলী ও শাপলা নাজনীন শিউলীর দম্পতির মেয়ে অতিথী মাহজাবিন।

দুজনই ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয় তারা।

অতিথী ও ঋদ্ধি জানায়, পিইসিতে ভালো ফলের আশা ছিল তাদের। পরিবারের নজরদারি আর শিক্ষকদের দিক-নির্দেশনা মেনে চলার কারণে তাদের এ সাফল্য। বড় হয়ে অতিথী ম্যাজিস্ট্রেট আর ঋদ্ধি ডাক্তার হতে চায়।

ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা লক্ষ্মী রানী পোদ্দার বলেন, অতিথি ও ঋদ্ধি স্কুলের সুনাম বৃদ্ধি করেছে। আমরা তাদের ভেতর আলাদা একটা প্রতিভা লক্ষ্য করি। সে অনুযায়ী তাদের দিক-নির্দেশনা দেই। অতিথি ও ঋদ্ধির সাফল্যের অন্যতম একটি দিক হলো তাদের সুন্দর হাতের লেখা।

অতিথী মাহজাবিনের বাবা মো. ওয়াজেদ আলী বলেন, অতিথী স্কুল থেকে ফেরার পর রাতে পড়ার বিষয়গুলো নিয়ে আমরা আলাপ-আলোচনা করতাম। বেশি গুরুত্ব দিতাম মূল বইয়ের প্রতি।খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved