1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ভারতে মসজিদে নারীর প্রবেশাধিকার বিষয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ১০৮ Time View

দেশের সমস্ত মসজিদে মহিলাদের প্রবেশাধিকারের বিষয়ে নরেন্দ্র মোদি সরকারের প্রতিক্রিয়া জানতে চাইল ভারতের সুপ্রিম কোর্ট। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট।

শুক্রবার এই মর্মে কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়কে একটি নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালতের এক বেঞ্চ। তিন সদস্যের ঐ বেঞ্চে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও রয়েছেন বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি এস এ নাজির।

মসজিদে মহিলাদের প্রবেশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করেছিলেন ইয়াসমিন জুবের আহমেদ পিরজাদা।

আদালতের কাছে আবেদনে তার দাবি ছিল, দেশের সমস্ত মসজিদে প্রবেশাধিকার থেকে মহিলাদের বঞ্চিত করায় তাদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। এ নিয়ে সরকারের পাশাপাশি ওয়াকফ বোর্ডের কাছেও যথাযথ নির্দেশ জারির আর্জি জানিয়েছেন তিনি।

এ দিন ঐ আবেদনের ভিত্তিতেই কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চেয়েছে শীর্ষ আদালত।

-খবর দৈনিক ইত্তেফাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved