1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বঙ্গবন্ধু গোল্ডকাপে শিরোপা চান জেমি ডে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৯২ Time View

শিরোপায় চোখ রেখেই বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ। আগের পাঁচটি আসরের কোনোটিতেই ট্রফি ছোঁয়া হয়নি বাংলাদেশের। এবার ট্রফিটা ছুঁয়ে দেখার বড় সাধ বাংলাদেশের কোচ জেমি ডের।

আজ শনিবার ড্র হয়ে গেল এই প্রতিযোগিতার। ৬ জাতি টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও  শ্রীলঙ্কার সঙ্গে পড়েছে বাংলাদেশ। আর ‘বি’ গ্রুপে রয়েছে প্রথমবার  খেলতে  আসা  তিন আফ্রিকান বুরুন্ডি, সেশেলস ও  মরিশাস। প্রতিযোগিতার সব ম্যাচই হবে ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৮৭ নম্বরে থাকা বাংলাদেশের ওপরে আছে তিনটি দেশ-ফিলিস্তিন (১০৬), বুরুন্ডি (১৫১) এবং মরিশাস(১৭২)। পিছিয়ে আছে সেশেলস (২০০) ও শ্রীলঙ্কা(২০৫)।ডেকে র‌্যাঙ্কিংয়ের ব্যাপারটা ভাবায় বলেই সাবধানি মন্তব্য করেছেন, ‘আমরা কঠিন গ্রুপে পড়েছি। ফিলিস্তিন গতবারের চ্যাম্পিয়ন দল। র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে বেশ এগিয়ে আছে। শ্রীলঙ্কা যদিও পিছিয়ে আছে, তারপরও তাদের শক্তিশালী দল বলবো। সর্বশেষ সাক্ষাতে আমাদের হারিয়েছিল ওরা। এছাড়া ওরা বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে। ম্যাচটি সহজ হবে না।’

শিরোপা জয়টা দূরতর লক্ষ্য, বাংলাদেশের ইংলিশ কোচের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল, ‘আগে সেমিফাইনাল লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই। সবাই তো চ্যাম্পিয়ন হতে চায়। আমিও এর বাইরে নই। তবে আমি মনে করি না এখনই ছেলেদের চাপে রাখা উচিত, যেখানে র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে তিনটি দেশ এগিয়ে আছে। তবে আগে গ্রুপ পর্ব পেরোতে চাই। সেটাই প্রথম লক্ষ্য।’

আগামী ৭ কিংবা ৮ জানুয়ারি ঢাকায় ফিরবেন ডে। ২০ কিংবা ২৩ সদস্যের দল নিয়ে অনুশীলন শুরু হতে পারে ৯ জানুয়ারি থেকে। বর্তমান জাতীয় দলটিতে তেমন পরিবর্তন আনতে চাইছেন না তিনি, ‘আমি মনে করি না দলে বড় পরিবর্তন দরকার। তবে ফেডারেশন কাপের ফাইনাল দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। তবে তপু বর্মণ দুই ম্যাচে ভালো করেছে। তাকে দলে ডাকা হবে। তার খেলা দেখে আমি সন্তুষ্ট।’খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved