1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

অনুমতি ছাড়া সাংবাদিকরা হাসপাতালে প্রবেশ করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৯৪ Time View
ছবি: সংগৃহীত।

অনুমতি ছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) মিলনায়তনে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গ টেনে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন এখানে অনেক ধরনের রোগী থাকে। এর মধ্যে মুমূর্ষু রোগীরাও থাকে। তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও সংক্রমণের বিষয়টি আমাদেরকে আগে ভাবতে হয়। তাই সবাইকে সব জায়গায় ঢুকতে দেওয়া সম্ভব হয় না। তবে এ ব্যবস্থা শুধু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল বা বাংলাদেশেই নয়, বিশ্ব জুড়েই রয়েছে বলেও এ সময় দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, হাসপাতালের ঢুকতে হলে সাংবাদিকরা পরিচালকের কাছে অনুমতি নেবেন তারপরে হাসপাতালে ঢুকবেন। হাসপাতালে অনেক ধরনের অসুখ-বিসুখ থাকে। তাই বেশি অ্যাটেনডেন্স থাকার কারণে রোগীদের নানা রকম জটিলতা দেখা দেয়। এই বিষয়টি যেমন আমরা দেখব তেমনি আপনারাও দেখবেন। এটি সকলের দায়িত্ব বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৪ সালের ২১ এপ্রিল রামেক হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকরা হামলা চালান। হাসপাতালে রোগীর আত্মীয়কে মারপিটের ঘটনার ছবি ওঠানোর সময় সাংবাদিকদের লাঠি ও হকিস্টিক দিয়ে বেধড়ক পেটান ইন্টার্ন চিকিৎসকরা। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হন।

এর মধ্যে অবস্থার অবনতি হলে পরে যমুনা টিভির ফোটো জার্নালিস্ট রাসেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর থেকে রামেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved