1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

তরুণীকে ধর্ষণের দায়ে সেই এসআই কারাগারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৯০ Time View
এসআই আব্দুর রকিব খান বাপ্পি। ছবি: সংগৃহীত।

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দায়ের করা মামলায় মিরপুর মডেল থানার এসআই আব্দুর রকিব খান বাপ্পীকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই রেজাউল করিম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন শুনানির জন্য দিন ধার্যের আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে আগামী ৭ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেন। এদিকে একই আদালত আগামী ২৬ জানুয়ারি মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করে দেন। এর আগে বৃহস্পতিবার রাতে আব্দুর রকিব খান বাপ্পীকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই তরুণী থানায় মামলা করেন। তরুণীর অভিযোগ, বৃহস্পতিবার সকালে বাপ্পী আগারগাঁও এলাকার একটি বাসায় তাকে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে তাকে কিছু গোপন ভিডিও দেখান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন বাপ্পী। এ নিয়ে তার পরিবার ও পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হয়।

ওই তরুণী আরও বলেন, গত পাঁচ বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। সে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করেছে। কিন্তু সম্প্রতি বাপ্পী বিয়ে না করার জন্য টালবাহানা করছিল। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved