1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

আমরা ইংরেজি বুঝি,গিবসকে নাঈম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৯৬ Time View
ছবি : সংগৃহীত।

এবারের বিপিএল জুড়েই বিবর্ণ সিলেট থান্ডার। দলটির এমন ব্যর্থতার কারণ ভাষাগত সমস্যা। দিনকয়েক আগে কোচ হার্শেল গিবসের এই কথায় ক্রিকেটাঙ্গন তোলপাড়। নাঈম হাসান অবশ্য কোচের সঙ্গে একমত নন। দলটির ১৯ বছর বয়সী অফস্পিনারের দাবি, ইংরেজি বুঝতে কোনো সমস্যা নেই স্থানীয় ক্রিকেটারদের।

বিপিএলে পয়েন্ট টেবিলের তলানিতেই আছে সিলেট থান্ডার। প্লে-অফে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেছে এরই মধ্যে। ৯ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে।

হার্শেল গিবস এই ব্যর্থতা বিশ্লেষণ  করে বলেছিলেন, ‘স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রে একটি বড় বাধা হলো, তাদের অনেকেই ইংরেজি বোঝে না। তাদের অনেক কিছুই বোঝানো কঠিন হয়ে পড়ে। খুবই হতাশাজনক। আমি যখন কথা বলি, তারা শোনে। কিন্তু দেখেই বুঝতে পারছি যে এসব তাদের মাথায় ঢুকছে না। বুঝতে পারছে না। খেলাটা নিয়ে তাদের সার্বিক বোঝাপড়াটা আরও বাড়াতে হবে। একটা বড় ব্যাপার, তারা খুবই টেম্পারামেন্টাল। ওদের কাছে কিছু ব্যাখ্যা করাই কঠিন। কারণ তারা বুঝতেই পারে না।’

গিবসের এমন অভিযোগের বিষয়টি জানতে চাওয়া হলে নাঈম অবশ্য একমত হতে পারলেন না। সিলেটে সংবাদমাধ্যমকে শুক্রবার বলেছেন, ‘আমার মনে হয় না আমাদের ইংরেজি বুঝতে কোনো সমস্যা আছে। সবাই ভালো বোঝে।’

এমনও অভিযোগ আছে যে জাতীয় দলে সিনিয়র ক্রিকেটাররা ছাড়া বাকিরা ইংরেজি বোঝে না। জুনিয়ররা সব সময়ই ইংরেজি বুঝতে সাহায্য নেন সিনিয়রদের।

নাঈম এমন অভিযোগও নাকচ করে দিয়ে ইঙ্গিত দিয়েছেন গিবসের কথায় তারা বিরক্ত, ‘জাতীয় দলের কোচিং স্টাফরাও ইংরেজিতে কথা বলে। সুতরাং বিষয়টি আপনাদের এখন বুঝে যাওয়া উচিত।’

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved