প্রাইম টাইম ডেস্ক:
টসে হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট ১৭২ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন। তামিম -আনামুল ওপেনিংয়ে নেমে ধীর গতিতে ব্যাট করছিলেন। তামিম ব্যক্তিগত ২৫ ও আনামুল ১৫ রানে আউট হন।ওয়ান ডাউনে নেমে মন্থর ব্যাটিং করে ৩৬ বলে ৩৮ রান সংগ্রহ করেন।আর তরুণ মাহাদী মাত্র ১ রানে বিদায় নেন।শেষদিকে নেমে পাকিস্তানি আসিফ আলী ১৩ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন।পাশাপাশি ৩০ বলে ৩৭ রান করেন বাংলাদেশী আরিফুল হক। খুলনার টাইগার্সের হয়ে আমির ২টি, শফিউল ও বিপ্লব ১ টি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে মুশফিকের দল।খুলনার হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৬৪ রান করেন মুশফিকুর রহিম। ৬টি চার ও ৪টি ছক্কায় তাঁর ইনিংসটি সাজানো ছিল।ঢাকা প্লাটুনের ১২ রানের এ জয়ে ৪ ওভারে ৩২ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তরুণ পেসার হাসান মাহমুদ। এমনকি তিনি ম্যাচসেরার পুরস্কারও জিতেন।এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের প্রথমে থেকে শেষ চার নিশ্চিত করলো ঢাকা প্লাটুন।