1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
জুলাই বিপ্লবে ওসমান হাদির ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে: নৌ পরিবহন উপদেষ্টা - Globalprime24.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

জুলাই বিপ্লবে ওসমান হাদির ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে: নৌ পরিবহন উপদেষ্টা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয়। সারা পৃথিবীতেই তার নাম ছড়িয়ে পড়েছে। জুলাই বিপ্লবে তার ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে। শুক্রবার (২ জানুয়ারি) ঝালকাঠি জেলার নলছিটি ‘শহীদ ওসমান হাদি লঞ্চ ঘাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।



এ সময় উপস্থিত ছিলে- নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বরিশাল বিএডব্লিউটির পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব, ওসি আরিফুল আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।



এম জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, হাদির আশা ছিল এ দেশের রাজনীতি হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। আমরাও চাই দেশে সেই রকম রাজনীতির ধারা ফিরে আসুক। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা জুলাই বিপ্লবের চেতনা থেকে শিক্ষা নিয়ে জনগণের হয়ে দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে। যদি তা না হয় এই শহীদদের আত্মা আমাদের কাউকে মাফ করবে না।



নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে ছিল বিধায় আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার নামে নলছিটি লঞ্চ ঘাটের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছি। এর আগে তিনি ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সঙ্গে কথা বলে তাদের সান্তনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved