রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুনের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে কাজ শুরু করে।
ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশকে পিছিয়ে দিতে চায়, তারাই আগুন লাগিয়েছে।