1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সাতক্ষীরায় জামায়াতের এক প্রার্থীর নির্বাচনি সভায় পুলিশের পোশাকে বক্তব্য দেয়ায় এএসআই বরখাস্ত - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সাতক্ষীরায় জামায়াতের এক প্রার্থীর নির্বাচনি সভায় পুলিশের পোশাকে বক্তব্য দেয়ায় এএসআই বরখাস্ত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনি পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপারের পক্ষ থেকে রোববার (১৪ ডিসেম্বর) রাতে এ তথ্য জানানো হয়।


সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ড আমতলা মোড়ে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা–-২ আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনি পথসভায় পুলিশের পোশাক পরে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।


পুলিশ জানায়, অভিযুক্ত এএসআই মহিবুল্লাহ বর্তমানে যশোর জেলায় কর্মরত থাকলেও তিনি ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটিতে ছিলেন। ছুটিকালীন সময়ে নিজ জেলা নড়াইলে অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়াকে পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলার পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত পুলিশ সদস্য নিজেই স্বীকার করেন যে, তিনি ওই পথসভায় উপস্থিত হয়ে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দিয়েছেন। বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি ও যশোরের পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved