1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কখনো কোনো নেতা পাননি: মির্জা ফখরুল - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কখনো কোনো নেতা পাননি: মির্জা ফখরুল

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৮ বছর নির্বাসনে থাকার পরে ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর আমাদের মাঝে উপস্থিত হবেন। এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। তিনি আরও বলেন, ‘আসুন, আমরা ২৫ তারিখে তাকে এমন এক সংবর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। আমরা সবাই প্রস্তুত আছি, ইনশাআল্লাহ। রোববার (১৪ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে ‘জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় ১৮ বছর পর তারেক রহমানের নির্বাসিত জীবনের সমাপ্তি উপলক্ষে দলের এই প্রস্তুতির কথা জানান তিনি।


কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ‘জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লে. কর্ণেল জয়নুল আবেদিন, মুক্তিযোদ্ধা দলের অবসরপ্রাপ্ত মিজানুর রহমান, নজরুল ইসলাম, এমএ হালিম, এমএ হাকিম খান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সদস্য সচিব কেএম কামরুজ্জামান নান্নু প্রমুখ বক্তব্য রাখেন।


তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এত উদ্বেগের মধ্যে এই সংবাদ পেয়েছি। একদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। অন্যদিকে এক অনিশ্চয়তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা তারেক রহমান, যিনি আমাদের সামনে পথ দেখাচ্ছেন। তিনি ২৫ তারিখে আমাদের মাঝে উপস্থিত হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved