1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
আসন্ন নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

আসন্ন নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

*
অন্তর্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। সামনে নির্বাচন হবে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা। শনিবার (৬ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ অন্যান্য কর্মকর্তা।


প্রধান উপদেষ্টার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন সামনের নির্বাচন হবে একটি আদর্শ নির্বাচন। সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে আমাদের যেতে হবে।


দুটো সেক্টরে বেশি গুরুত্ব দেওয়া দরকার উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, একটা শিক্ষা ও স্বাস্থ্য। বাইরের দেশে শিক্ষা ও স্বাস্থ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমরা পারছি না। আমরা চেষ্টা করছি। ডাক্তার নার্স এর সমস্যা নিরসনের অংশ হিসেবে এই স্বল্প সময়ে সাড়ে ৩ হাজার নার্স ও ৩ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেট বাড়ানো হয়েছে। আগামী বছর তা দেখা যাবে। আমরা কিছু প্রকল্প শুরু করেছি। আশা করছি, পরের সরকার তা ধরে রাখবে।


কৃষক পর্যায়ে বিদেশে মানবসম্পদ রপ্তানির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে গেলে অবশ্যই দক্ষ হিসেবে যেতে হবে। না হলে বেতন কম। আমাদের দেশের মানুষ দক্ষ হয়ে বিদেশে যায় না। যার কারণে কম বেতন পায়। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে। দক্ষ নার্সের পেশায় বিদেশে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। দক্ষ করে জনশক্তি রপ্তানি করা গেলে দেশের জন্য ভালো। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে উদ্যোগ নেওয়ার কথা বলেন।


প্রাণী সম্পদের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে অনেক দেশি গরু পালন করা হয়। যে গরুর মাংস খুবই সুস্বাদু হয়। এই গরুর মাংসের বাজার ভালো। এই বিষয়ে প্রাণিসম্পদ বিভাগ উদ্যোগ নিতে পারে। কেননা এসব গরুর মাংসের চাহিদা ঢাকাতেও বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved