1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন শফিকুর রহমান - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন শফিকুর রহমান

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের সহকারী সেক্রেটারি ও জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাছুম তাকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার সময় অঝোরে কাঁদেন জামায়াত আমির। শপথবাক্য পাঠের আগে এ টি এম মাছুম জানান, এবারের আমির নির্বাচনে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন নারী ও পুরুষ ভোট দিয়েছেন। সন্ধ্যায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।


শপথ নিয়ে জামায়াত আমির বলেন, আমি নিজেকে এ দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না। এই মজলুম সংগঠনটিতে দীর্ঘ সময় ধরে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের হাতে যে মানুষ তৈরি হয়েছে তাদের মধ্যে আমার চেয়ে অনেক যোগ্যতাসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ সহকর্মী রয়েছেন। তারপরেও আমি জানি না কেন সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন। আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না।


শফিকুর রহমান বলেন, জেলখানা ছিল আমাদের প্রথম বাসস্থান। বারবার আমাদের আটকে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না। অভিযোগ একটাই যে, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম। কিন্তু সেই প্রতিবাদটাও আমরা স্বস্তির সঙ্গে করতে পারতাম না। আমাদের ওপর নানা অপশাসন, কালো আইন ও হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved