1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তা আছে: ব্যারিস্টার রুমিন ফারহানা - Globalprime24.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তা আছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতির জায়গা আছে। কারণ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবি-দাওয়া নিয়ে সামনে আসছে। তারা কখনো বলছে নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচন করবে না, কখনো বলছে নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন করবে না আবার কখনো বলছে জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন করবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তা আছে। শনিবার (২২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিস্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এই জনসভার আয়োজন করে। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন- ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি প্রমুখ।



রুমিন ফারহানা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে তাদের অনেকেই সেই সুযোগ-সুবিধা ছাড়তে রাজি না। তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিযেছে।



ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত কোনো প্রার্থী ঘোষণা না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা- এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিগত ১৭ বছর তিনি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। সব সময় দল ও দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্তে নির্ভর করবে আমার রাজনীতি কোন পথে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved