1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সুষ্ঠু নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন: আনোয়ারুল ইসলাম সরকার - Globalprime24.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সুষ্ঠু নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন: আনোয়ারুল ইসলাম সরকার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ভয় বা সংশয়ের কারণ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। তিনি বলেন, ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি সুন্দর নির্বাচন। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি। এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, দেশবাসীকে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দেব। সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান (উপ-সচিব) ও সিবিটিইপি প্রকল্পের পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লার মোহাম্মদ আজিজুল ইসলাম।


দিনব্যাপী এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও তার উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন।


নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও যদি কারো মনে সন্দেহ থাকে নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved