1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বিএনপিকে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার আহ্বান জামায়াতের - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

বিএনপিকে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

দেশের পরিস্থিতি নিয়ে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।



রোববার (২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াত ইসলামীর আয়োজিত ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।



তাহের বলেন, ‘জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না’। যাই করতেছেন এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি।’



তিনি বলেন, ‘দেশের এ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান জানাব একসঙ্গে বসার। আমরা আলোচনা করব কীভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তৈরি হবে।’



জামায়াতের নায়েবে আমির বলেন, ‘রাজনীতির অনেক খেলা আছে, আমরা খেলতে চাই না। আগামীকাল সোমবার জামায়াতের দলীয় বৈঠক রয়েছে। সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।’



বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে কিনা- এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। দেখি তারা কাল মিডিয়ায় কী প্রতিক্রিয়া দেখায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved