1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নতুন বাংলাদেশের সূচনা: প্রধান উপদেষ্টা - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

নতুন বাংলাদেশের সূচনা: প্রধান উপদেষ্টা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬৬ Time View

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হয়েছে। এর মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।



প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনের মতো এ রকম ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারি নাই।

ঐকমত্য কমিশনের যাত্রা শুরুর সময় কতদূর ঐকমত্য হবে তা নিয়েও দ্বিধা বা সংশয়ের কথা উল্লেখ করেন তিনি। কিন্তু সবার অংশগ্রহণ এবং এর মধ্য দিয়ে এক ধরনের ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন।



তিনি বলেন, ঐকমত্য কমিশনে যে সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা দেখেছেন, টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল, কীভাবে তারা যার যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরেছেন। সেটা সব মানুষ শুনতে পেয়েছে। শুনতে পেয়েছে শুধু না, তারা অংশ নিতে পেরেছে, মনে মনে অংশ নিয়েছে, ঘরের মধ্যে তর্ক-বিতর্ক করেছে।

এ সনদ শুধু দেশের জন্য না পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে মনে করছেন প্রধান উপদেষ্টা।



প্রধান উপদেষ্টা বলেন, কীভাবে ঐকমত্যে আসা হয়েছে তা তরুণদের জানাতে পাঠ্যপুস্তকে থাকবে। আজকের মতো ঐক্যের সুর নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। সে নির্বাচনও বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকার কথা বলেন প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved