সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামিন আবেদন মঞ্জুর করেছে লাহোরের হাইকোর্ট। নওয়াজ শরিফের শারীরিক অসুস্থতার কারণে গতকাল তাকে জামিন দেওয়া হয়। খবর ডনের।
সাবেক এই পাক প্রধানমন্ত্রী অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারে ভুগছেন। গত সোমবার রাতে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় লাহোরের সার্ভিস হাসপাতালে ভর্তি করা হয়।
অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারের জন্য নওয়াজ শরিফের প্ল্যাটিলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে যায়। যে কারণে তার রক্তক্ষরণও হচ্ছে।
নওয়াজ শরিফের চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, তার সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে।