1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বগুড়ায় ছাত্রদলের হামলায় চার পুলিশ সদস্য আহত, আটক ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৯৮ Time View
ছবি: সংগৃহীত।

বগুড়ায় ছাত্রদলের হামলায় অতিরিক্ত পুলিশ সুপারসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ ছাত্রদলের ১০ নেতা কর্মীকে আটক করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল, কনস্টেবল মামুন ও পারভেজ। আহতরা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত কনস্টেবল পারভেজকে বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ খোকন পার্কে সমবেত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী খোকন পার্কে গিয়ে দেখতে পান স্যান্ডেল এবং জুতা পায়ে বেশ কিছু নেতাকর্মী শহীদ মিনারের ওপরে উঠেছেন। এসময় তিনি তাদেরকে শহীদ মিনার থেকে নেমে দলীয় কার্যালয়ে যেতে বলেন। এর প্রেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এতে পুলিশের চার সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ পৌঁছে ছাত্রদলের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেন। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়। এ ঘটনার পর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। কর্মসূচি শেষে ফেরার পথে পুলিশ ১০ জনকে আটক করে।

এদিকে এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে কোন বিবৃতি বা বক্তব্য দেওয়া হয়নি। অধিকাংশ নেতাকর্মী মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করেছেন। এ জন্য নেতৃস্থানীয় কোন নেতার সাথে যোগাযোগ করা যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া)সনাতন চক্রবর্তী বলেন, শহীদ মিনারে স্যান্ডেল পায়ে ওঠা দেখে তাদেরকে নামতে বলা হয়। এসময় তারা পুলিশের ওপর চড়াও হয় এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় ১০জনকে আটক করা হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved