1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন - Globalprime24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।



উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী। তিনি জানান, আজ (২০ ডিসেম্বর) বিকাল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ।



গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন। একই দিনে উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ।

হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।



প্রসঙ্গত: ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন তিনি। হাসান আরি ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved