1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট নির্বাচন করবেন বাংলাদেশী বংশোদ্ভূত আব্দুর রহমান শিকদার

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ Time View

ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট ১২ এর নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশী বংশোদ্ভূত ড: আব্দুর রহমান শিকদার। এ উপলক্ষ্যে নির্বাচন পূর্ব মিট দ্যা প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট ১২ এর প্রার্থী ড: আব্দুর রহমান শিকদার। তিনি নির্বাচন নিয়ে তাঁর চ্যালেঞ্জের কথা বলেন। এসময় তিনি কমিউনিটির মানুষদের আন্তরিক সহযোগীতা চেয়েছেন।



মিট দ্যা প্রেস অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, যুক্তরাষ্ট্রে নিজেদের অবস্থান সুসংহত করতে বাংলাদেশী কমিউনিটির মানুষকে মূলধারায় প্রতিযোগীতা করতে হবে। নিজেদের যোগ্যতায় প্রতিযোগীতায় টিকে থাকতে হবে। ভোট একটি শক্তি প্রদর্শনের বড় মাধ্যম। তাই যারা সিটিজেন, তাদের ভোটাধিকার অবশ্যই প্রয়োগ করতে হবে। তবেই ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশী কমিউনিটি শক্তিশালী কমিউনিটিতে পরিনত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মূল ধারার রাজনীতিবিদ ও কমিউনিটি এক্টিভিস্ট গিয়াস আহমেদ। এর আগে নিজের নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। একই সাথে সবাইকে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করেন গিয়াস আহমেদ।

অনুষ্ঠানে আব্দুর রহমান শিকদারকে সমর্থন জানিয়ে তাঁর পাশে থাকার কথা জানিয়েছেন মূল ধারার আরেক রাজনীতিবিদ ও জনপ্রিয় অ্যাটর্নি মইন চৌধুরী।



এর আগে সাংবাদিক রিমন ইসলামের সঞ্চালনায় কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আব্দুর রহমান শিকদারকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিউনিটি এক্টিভিস্ট লুৎফুর রহমান লাতু। মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় কংগ্রেসের প্রাইমারি নির্বাচনে সবার অকুন্ঠ সমর্থন চেয়েছেন ড. আব্দুর রহমান শিকদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved