1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

২৮ জানুয়ারী মঞ্চে আসছে জ্যামাইকা থিয়েটারের নাটক ”ময়নার চর”

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩১৩ Time View

যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি আমেরিকায় বেড়ে ওঠা বাংলাদেশী প্রজন্মকে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করতে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে জ্যামাইকা থিয়েটার। ‘ময়নার চর’ নামের ঐ নাটক ২৮ জানুয়ারী জ্যামাইকার ১৭৬ স্ট্রিট মেরি লুইস অডিটরিয়ামে মঞ্চস্থ হবে।



এই উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন জ্যামাইকা থিয়েটারের সভাপতি শেখ হায়দার আলী।

আব্দুল হাই দূর্বার রচিত নাটকটিতে বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক বার্তা থাকবে। তরুণ প্রজন্মকে কাছে টানতে এই ধরনের উদ্যোগ বলে জানান নাট্য সংগঠনটির সাধারণ সম্পাদক ফারহানা আমান নুপুর।

আহবায়ক মো. আখতার বাবুলের মতে অভিভাবকরা যদি তাদের সন্তানদের অনুপ্রাণিত করতে পারেন, তবেই তাদের চেষ্টা সফল হবে।

জ্যামাইকা থিয়েটারের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন সিংহ নিজেদের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

নাটকটির নির্দেশনায় থাকছেন তরুন নির্দেশক কামরুল ইসলাম জয়। যুক্তরাষ্ট্রের মত মাটিতে এই ধরণের সিনেমাটিক নাটক মঞ্চস্থ করা বেশ চ্যালেঞ্জিং বলে মত তাঁর। তবে, সেই চ্যালেঞ্জ জয় করা কঠিন হবেনা যদি সবাই আন্তরিক হয়-এমনই প্রত্যাশা তাঁর।

এই নাটকটি নিয়ে অন্য দায়িত্বশীলরাও বেশ আশাবাদী।

গত বছর নাটকটির অংশ বিশেষ মঞ্চস্থ হয়েছিলো। তখনই দর্শকদের মাঝে বেশ সাড়া পড়েছিলো। সেই ধারাবাহিকতায় এবার পূর্ণ নাটক মঞ্চায়নে সবাই বিনোদিত হবেন বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved