1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ব্রুকলিনে গোল্ডেন এজ হোম কেয়ারের নবম শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭৫ Time View

নিউইয়র্ক সিটিতে প্রবীনদের সেবা দিয়ে কমিউনিটির মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে গোল্ডেন এজ হোম কেয়ার। সেবার পরিধি বাড়াতে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গোল্ডেন এজ হোম কেয়ারের নতুন শাখা। সম্প্রতি এস্টোরিয়ার নতুন শাখা শুরুর পর এবার যাত্রা শুরু করল ব্রুকলিন শাখার। এটিই গোল্ডেন এজ হোম কেয়ারের নবম শাখা।

 




গোল্ডেন এজ হোম কেয়ারের ব্রুকলিন শাখা উদ্বোধন করেন কোম্পানির প্রেসিডেন্ট এন্ড সিইও বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটির জনপ্রিয় মুখ শাহ্ নেয়াজ এবং ভাইস প্রেসিডেন্ট রানু নেয়াজ। উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম আশরাফ উল্লাহ্।

এসময় প্রতিষ্ঠানের সিইও শাহ্ নেয়াজ বলেন সময়ের পরিবর্তনের সাথে গ্রাহক চাহিদাকে বিবেচনায় নিয়ে হোম কেয়ারের সেবাকে আধুনিক নিরাপদ, সহজ ও গ্রাহক বান্ধব করতে গোল্ডেন এজ হোমকেয়ার কাজ করছে। হোম কেয়ার সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আন্তরিকতার সাথে কাজ করছে এই প্রতিষ্ঠান। তিনি বলেন, চার্চ ম্যাকডোনাল্ড থেকে শুরু হচ্ছে নতুন যাত্রা। আগের শাখা গুলোর মতো ব্রুকলিন শাখা থেকেও সেবা অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।



তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতার জন্য, আপনারা যাতে যেকোনো কাগজ, পত্র, যোগাযোগ, কথা-বার্তা এই অফিসের মাধ্যমে করতে পারেন, সেই কারণ আমরা এই অফিস নিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের সকলের সহযোগিতার আমাদের প্রয়োজন। আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি সেটা সমাধান করব। আপনারা অনেকেই আমাকে চেনেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি সততার সঙ্গে বিজনেস করার জন্য।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চার্জ ম্যাকডোনাল্ড বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট রফিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক মৈনুল আলম বাপ্পি, বক্তব্য রাখেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লুৎফুল করিম ও সেক্রেটারি আনোয়ার হোসেন।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেলাল আহমেদ, আহসান হাবিব, আবু বকর সিদ্দিক, বদরুদ্দোজা সাগর ও অনিক রাজসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved