1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ভোটের দিন হরতালসহ ৩ দিনের কর্মসূচী ঘোষণা বিএনপির

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৭ জানুয়ারী ও তার আগের দিন ৬ জানুয়ারি হরতাল ডেকেছে বিএনপি। এ দুদিন হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচি নিয়ে গত কয়েকদিন ধরে স্থায়ী কমিটিসহ সিনিয়র ও জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি হাইকমান্ড।



রিজভী বলেন, ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ৫ জানুয়ারি শুক্রবার মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে।

প্রসঙ্গত: গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘাতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি। সর্বশেষ গত ১ জানুয়ারি ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দুদিনের লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করে বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved