1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ডিসিকে হুমকি: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পবনের প্রার্থিতা বাতিল

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ Time View
লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবন

৩ দিনের মধ্যে ডিসি-এসপিকে বদিল করে দেওয়ার হুমকি দেওয়া লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২ জানুয়ারী) এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম আরপিও ও আচরণ বিধি লংঘনের দায়ে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল কমিশন। আজই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি রিটার্নিং কর্মকর্তাকে দিতে যাচ্ছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।



সোমবার (১ জানুয়ারী) মোহাম্মদ হাবিবুর রহমান পবনের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুনে ইসি। ওই শুনানি বিকাল ৩টায় শুরু হলেও ২২ মিনিট পর হাজির হন প্রার্থী। সোমবার শুনানি হলেও আজ মঙ্গলবার রায় দিল কমিশন।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের বিরুদ্ধে অভিযোগ তিনি ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহানকে হোয়াটস অ্যাপে ফোন দিয়ে অকথ্য ও আপত্তিকর ভাষায় কথা বলেন। ডিসি ও এসপিকে ৩ দিনের মধ্যে বদলি করার হুমকি দেন। ওই দিনই এ বিষয় জানিয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠান ডিসি সুরাইয়া জাহান। ওই প্রতিবেদনে এ প্রার্থীর বিরুদ্ধে একাধিকবার এ ধরনের আচরণ করার অভিযোগ আনেন। এ ঘটনায় কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না- তা জানতে চেয়ে মোহাম্মদ হাবিবুর রহমান পবনকে সোমবার (১ জানুয়ারী) নির্বাচন কমিশনে তলব করা হয়। বিকাল ৩টায় শুনানি শুরুর কথা থাকলেও হাবিবুর রহমান পবন শুনানিকক্ষে নির্ধারিত সময়ের ২২ মিনিট পরে প্রবেশ করেন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved