1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

না.গঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রীড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার ক্যাবেলে অগ্নিকান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ২৩৯ Time View
প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে ডিপিডিসি’র সিদ্ধিরগঞ্জ ৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার (জেটটি-১) ক্যাবলে সোমবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় ঘটেছে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের কারণে এ উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুত সরবারহ বন্ধ হয়ে যায়। ঘটনার দেড় ঘন্টা পর গ্রীডের প্রকৌশলীরা এসে বিকল্পভাবে বিদ্যুত সরবরাহ চালু করেন।

ফায়ার সার্ভিস ও গ্রীড উপকেন্দের লোকজন জানায়, রাত সাড়ে ৭টার দিকে আকস্মিকভাবে ডিপিডিসি’র সিদ্ধিরগঞ্জ ৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার (জেটটি-১) ক্যাবেলে অগ্নিকান্ড শুরু হয়। পরে গ্রীড উপকেন্দ্রের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণে এ উপকেন্দ্রের অধীনে সকল এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। আগুনের খবর পেয়ে ডিপিডিসি’র গ্রীডের প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে বিকল্পভাবে বিদ্যুত সরবাহ চালু করেন। ডিপিডিসি’র গ্রীড দক্ষিণ-১ এর নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বলেন, আগুনে কি কি পুড়েছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাওয়ার ট্রান্সফর্মার ক্যাবেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমাদের ৩টি ইউনিট আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো জানান, আগুনে ২০ লাখ টাকা ক্ষতি দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved