1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ লাইবেরিয়ায়: নিহত ৪০

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ Time View

জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে লাইবেরিয়ায়। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ। তারা দগ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৭ ডিসেম্বর) পশ্চিম আফ্রিকার দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির লোয়ার বং কাউন্টির টোটোটাতে গত মঙ্গলবার গভীর রাতে একটি জ্বালানি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এবং এর পরেই সেটি বিস্ফোরিত হয়। এতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসা অনেক মানুষ হতাহত হয়।

দেশটির চিকিৎসা কর্মকর্তা কাতেহ বলেন, এখনো গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েক ডজন মানুষ। এ ছাড়া মৃতের সংখ্যা বাড়তে পারে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা এবং অবকাঠামো সাব-সাহারান আফ্রিকাকে দুর্ঘটনার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত করেছে, যেখানে মৃত্যুর হার ইউরোপীয় গড় থেকে তিনগুণ বেশি। সূত্র: রয়টার্সের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved