1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
যুব এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন - Globalprime24.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

যুব এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View

যুব এশিয়া কাপে শিরোপা জিতল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বমোট ১০ আসরের মধ্যে এককভাবে ৭ বার চ্যাম্পিয়ন হয় ভারত। একবার শিরোপা জিতে আফগানিস্তান। ২০১২ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে ফাইনাল ম্যাচটি টাই হওয়ায় ভারত-পাকিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবারের আসরেও হট ফেভারিট ছিল ভারত। তাদেরকে সেমিফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে বাংলাদেশ। আজ রোববার (১৭ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দশম আসরের ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

যুব এশিয়া কাপের তৃতীয়বারের আয়োজক দেশ আরব আমিরাত। গতবারের মতো এবারও আরিমাতেই অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। স্বাগতিকরা টুর্নামেন্টের ফেভারিট দল পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে বাংলাদেশের কাছে শিরোপা হাতছাড়া করে।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। আগে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি আর রিজোয়ান হোসেন ও আরিফুলের জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

দলের হয়ে ১৪৯ বলে ১২টি চার আর একটি ছক্কায় ১২৯ রান করেন আশিকুর রহমান শিবলি। টুর্নামেন্টে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে গত বুধবার শ্রীলংকার বিপক্ষে ১৩০ বলে ১১৬ রানের লড়াকু ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুলে দেন। আজ ফাইনালে শিবলি করেন সেঞ্চুরি। এছাড়া রিজোয়ান ও আরিফুল ৭১ বলে ৬০ আর ৪০ বলে ৫০ রান করে করেন।

বাংলাদেশ দলের হয়ে মারুফ মৃধা ও রোহানাত দৌলত বর্ষন ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও শেখ পারভেজ হোসেন জীবন।

যুব এশিয়া কাপের প্রথম শিরোপার লক্ষ্যে ৩০০ বলে ২৮৩ রানের টার্গেট তাড়ায় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আরব আমিরাত। টুর্নামেন্টের স্বাগতিকরা ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ২৪ দশমিক ৫ ওভারে ৮৭ রানে অলআউট হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved