1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

গৃহঋণে সরকারি চাকরিজীবীদের জন্য সুখরব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ১৬৮ Time View
গৃহঋণ। প্রতীকী ছবি

সরকারি চাকরিজীবীদের গৃহনির্মাণ ঋণের সুদ হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ঋণগ্রহীতাকে ৫ শতাংশের নিচে সুদ গুনতে হবে। কাল থেকে এ হার কার্যকর হবে।

অর্থ বিভাগ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগে ঋণের সুদের হার ১০ শতাংশ ছিল। এর মধ্যে ৫ শতাংশ দিতে হতো ঋণগ্রহীতাকে। বাকিটা সরকার দিত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ পুনর্নির্ধারণ করা হল। এটি হবে সরল সুদ এবং ঋণগ্রহীতা কর্মচারী শুধু ব্যাংক রেটের সমহারে সুদ পরিশোধ করবেন। এ পুনর্নির্ধারিত সুদের হার শুধু নতুন ঋণগ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একজন ঋণগ্রহীতাকে ব্যাংক-হারের অর্ধেক অর্থাৎ পাঁচ শতাংশের কম হারে সুদ পরিশোধ করতে হবে। বাকিটা আগের মতোই পরিশোধ করবে সরকার।

সরকারের ব্যবস্থাপনায় ব্যাংক থেকে সরল সুদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। গত বছরের ৩০ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved