1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

চতুর্থবার ঢাবি শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৯৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে টানা চতুর্থবার সভাপতি হয়ে রেকর্ড গড়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। এর আগে টানা তিনবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। আর সাধারণ সম্পাদক হয়েছেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।

এবারের নির্বাচনে ১৫টি পদের ১৪টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দল। সোমবার বিকালে ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. হাসিবুর রশিদ। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে হওয়া এ নির্বাচনে ১ হাজার ৪৪৩টি ভোট পড়ে।

চতুর্থবার নির্বাচিত সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, মাস্টারদা সূর্যসেন হলের সাবেক প্রাধ্যক্ষ এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন। আর সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে শুধু সহ-সভাপতি পদে হেরেছেন নীল দলের প্রার্থী। এ পদে সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক সাদেকা হালিমকে তিন ভোটে পরাজিত করেন বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান।

ফলাফলে দেখা যায়, ৯৩৩ ভোট পেয়ে সভাপতি হয়েছেন অধ্যাপক মাকসুদ কামাল। তার নিকটতম প্রার্থী সাদা দলের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নুর ইসলাম পেয়েছেন ৪৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। তার নিকটতম প্রার্থী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন মো. হাসানুজ্জামান পেয়েছেন ৬৪৩ ভোট।

এছাড়া নীল দল থেকে যুগ্ম সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক জেডএম পারভেজ সাজ্জাদ ৭৪৯ ভোট এবং কোষাধ্যক্ষ পদে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক আবদুল মঈন ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

১০টি সদস্যপদে বিজয়ীরা হলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (৮৭১), ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কেএম সাইফুল ইসলাম খান (৭৬৩), মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক জাকিয়া পারভীন (৮০৪), সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা (৭০৩), চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন (৭৫৫), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ (৮১৬), রসায়ন বিভাগের অধ্যাপক আফতাব আলী শেখ (৯৩৭), ইতিহাস বিভাগের অধ্যাপক আমজাদ আলী (৮৩০), অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান (৯১০) এবং বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর (৭৭৬)।

নির্বাচনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. হাসিবুর রশিদ বলেন, উৎসবমুখর পরিবেশে ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। দুই পক্ষই নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved