1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শাহজাহান ওমর শান্তির পক্ষে, তাই জামিন পেয়েছেন: কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক - Globalprime24.com
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শাহজাহান ওমর শান্তির পক্ষে, তাই জামিন পেয়েছেন: কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ Time View

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বিএনপি থেকে বহিষ্কার হয়ে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়া ব্যারিস্টার শাহজাহান ওমরের জামিন পাওয়ার বিষয়ে বলেছেন- তিনি শান্তির পক্ষে, তাই জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জেল থেকে বেরিয়ে নৌকার মনোনয়ন নিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। নাশকতার মামলায় জামিন পেয়ে আওয়ামী লীগে যোগ দিয়েই ঝালকাঠি-১ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন তিনি। একই মামলায় বিএনপির অন্য সিনিয়র নেতারা কারাগারে রয়েছেন।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হওয়ায় শাহজাহান ওমর জামিনে ছাড়া পেয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, যারা সহিংসতায় জড়িত, তারা গ্রেফতার হয়েছেন। সহিংসতা তো একজন কর্মী করেন, সেজন্য নির্দেশ দিতে হয়। ফখরুল ইসলাম আলমগীর তো আর বিচারপতির বাসায় হামলা করেননি, তিনি নির্দেশ দিয়েছেন। যিনি নির্দেশ দিয়েছেন তাকে কারাগারে থাকতে হবে। এটা না করলে দেশে আরও বেশি সন্ত্রাস হতো।

কৃষিমন্ত্রী বলেন, শাহজাহান ওমর শান্তির পক্ষে, সহযোগিতা করছেন। কাজেই তিনি জামিন পেয়েছেন।

শাহজাহান ওমর আওয়ামী লীগ থেকে কেন নির্বাচন করছেন- জানতে চাইলে ড. রাজ্জাক বলেন, আওয়ামী লীগের দরজা তো বন্ধ না। ১৯৭০ সালেও আমরা মুসলিম লীগের অনেক লোককে দলে নিয়েছি। মানুষ তার মতাদর্শ পরিবর্তন করেন, এটা সারা পৃথিবীতেই হয়। যুক্তরাজ্যে চার্চিলের মতো নেতাও দল পরিবর্তন করেছেন।

এ মন্ত্রী বলেন, বাংলাদেশে সবার অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হতে যাচ্ছে।

নিজেরা নিজেরা কীভাবে প্রতিদ্বন্দ্বিতা হয়, এ প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা চাই, যোগ্য, নিবেদিত, অঙ্গীকারাবদ্ধ কাউকে যেন জনগণ ভোট দেন। আমরা নৌকার প্রার্থী দিয়েছি, ভোট দিল না, এটা তো ভোটারদের পছন্দ। তারাই পছন্দের জনপ্রতিনিধি ঠিক করে দেবে।

বিএনপি যেখানে নির্বাচনে আসছে না, সেখানে ভোটাররা ভোট দিতে আসবে কি না- এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, কেন আসবে না? দুজন যদি প্রার্থী হয়? আমাদের কাছে তথ্য আছে, আমাদের অনেক স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী প্রতিযোগিতায় আছেন। তারা অনেক সম্ভাবনাময়। কাজেই আমরাও চাই আমাদের নৌকার প্রার্থীরা নিজেদের প্রমাণ করে সংসদে আসুক। তার প্রমাণ করুক যে তারা মানুষের জন্য ভালো কাজ করেছেন, নিবেদিত ছিলেন।

৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ কী- জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, আমাদের জন্য চ্যালেঞ্জ হলো বেশিরভাগ মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করা। এটি অস্বীকার করলে চলবে না যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা এলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। কিন্তু তারা না এলে আমরা কী করবো, আমরা তো চেষ্টা করেছি তাদের আনার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved