1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

‘গণতন্ত্র উদ্ধারের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ১৩৮ Time View
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত ।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমি যা শপথ নিব, তা করে ছাড়ব। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ছাড়ছি না। আজ থেকে গণতন্ত্র উদ্ধারের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে।’

সোমবার রাজধানীর মৎস্য ভবনের সামনে নাগরিক ঐক্য আয়োজিত ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজ থেকে আমরা গণতন্ত্র উদ্ধার আন্দোলনের ডাক দিয়েছি। এই আন্দোলনে আমরা জিতব এবং এই আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই আন্দোলন সবার। আজ থেকে লড়াই শুরু করেছি, এ লড়াই চলবে।’

এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, বর্তমান সরকার দেশ বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চায়। সারা বিশ্বে ভোট হয় দিনে, আর এখানে ভোট হয় রাতে। সারা পৃথিবীতে নির্বাচন হয় নির্বাচনের দিন, আর এখানে নির্বাচন হয় তার আগের দিন। এই সরকারকে বলব আপনাদের যেতে হবে, কিভাবে যাবেন আপনি সিদ্ধান্ত নেন।’

তিনি আরও বলেন, দেশের সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। পেঁয়াজ, তেল, আলু- সবকিছুর দাম বেড়েছে। মানুষ খেতে পারছে না, অথচ সরকারদলীয় নেতাকর্মীরা লন্ডন, আমেরিকায় বাড়ি-গাড়ি করছে, বিদেশে টাকা পাচার করছে। এই সরকারকে পতন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved