1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে মুসল্লি নিহত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

নোয়াখালীর সুবর্ণচরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় নুরুল হক (৫৯) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। নিহত নুরুল হক উপজেলার চরজুবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে। সোমবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার (২০ নভেম্বর) ভোরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হন বাচ্চু। উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে আসলে তাকে একটি অজ্ঞাত মাইক্রোবাস চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়ারেছ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভোরে অজ্ঞাত কোনো গাড়ি ওই মুসল্লিকে চাপা দিয়ে চলে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved