1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ডিবি পরিচয়ে প্রবাসীসহ ৩ জনকে ছুরিকাঘাত ছিনতাইকারীদের

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

রাজধানীর ডেমরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা প্রবাসী আনোয়ার হোসেন, তার বোন জান্নাত ও ভগিনীপতি আবু তাহেরকে ছুরিকাঘাত করে। বুধবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। প্রবাসী আনোয়ার হোসেন (২৮) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রবাসীর স্বজনরা জানায়, ভোরের দিকে ভাড়া করা মাইক্রোবাসে এয়ারপোর্ট থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এলে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। এ সময় প্রবাসী আনোয়ারে সঙ্গে থাকা নগদ ১৮ হাজার রিয়াল, ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নতুন একটি স্মার্ট মোবাইল ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে প্রবাসীর ছোট ভাই মাসুম আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।



প্রবাসীর ভাই মাসুম জানান, পাঁচ বছর সৌদি থাকার পর বিয়ে করার জন্য বুধবার ভোরে আনোয়ার হোসেন দেশে আসেন। তাকে আনতে বোন ও ভগ্নিপতি এয়ারপোর্টে যান। তারা ভাড়া করা একটি মাইক্রোবাসে গ্রামে আসার জন্য এয়ারপোর্ট থেকে রওয়ানা হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এলে একটি প্রাইভেটকার তাদের মাইক্রোবাসের গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে ৬-৭ জন ছিনতাইকারী নেমে গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। পরে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র বের করে প্রবাসী ও তার স্বজনদের কাছ থেকে টাকা পয়সা ও সঙ্গে থাকা সব দিয়ে দিতে বলে। এ সময় প্রতিবাদ জানালে ছিনতাইকারীরা তার ভাই, বোন ও ভগ্নিপতিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। তাদের উদ্ধার করে ভাই ও বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ভগ্নিপতিকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে পুলিশ, ডিবি, র‌্যাব ও পিবিআইসহ সংশ্লিষ্ট সব আইন প্রয়োগকারী সংস্থা যার যার মতো করে কাজ করছে। এয়ারপোর্ট থেকেই ডেমরা পর্যন্ত প্রয়োজনীয় সব সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved