1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

ডিবি অফিসের খাবার খেলেন না মির্জা ফখরুল

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১২৫ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে দেওয়া খাবার খাননি। তার বাসা থেকে পাঠানো খাবার খেয়েছেন তিনি। রোববার (২৯ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে ফখরুলের জন্য খাবার নিয়ে আসেন তার বাসার দুই গৃহকর্মী।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে মির্জা ফখরুলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে রাতে তাকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

অপরদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved