অভিনয় ক্যারিয়ার থেকে ৬ মাসের জন্য বিরতি নিচ্ছেন রণবীর কাপুর। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন একসময় বলিউডে ‘চকলেটবয়’ খ্যাত এই অভিনেতা।
বিরতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলিউডের এই অভিনেতা বলেন, অভিনয় থেকে বিরতি নিয়ে কয়েক মাস একটু মেয়ে রাহার সঙ্গে সময় কাটাতে চাই।
এর আগে রণবীর কাপুরের অভিনয় থেকে বিরতি নেওয়ার গুঞ্জন বলিউডে ভেসে বেড়াচ্ছিল। অবশেষে সেটাই সত্যে পরিণত হলো।
উল্লেখ্য, তিনি জানিয়েছেন, পর পর সিনেমার শুটিং থাকায় রাহাকে খুব একটা বেশি সময় দিতে পারেননি তিনি। সে কারণেই আপাতত ছয় মাস ক্যামেরার সামনে থেকে দূরে থাকবেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস