1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বিচারককে উদ্দেশ করে বিরূপ মন্তব্য করায় ১০ হাজার ডলার জরিমানা ট্রাম্পের

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ Time View
ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা করেছেন বিচারক। ছবি : এএফপি

নিউ ইয়র্কের আদালতে স্থানীয় সময় বুধবার শুনানি ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিচারপ্রক্রিয়ার মধ্যবর্তী সময়ে এক বিচারককে উদ্দেশ করে বিরূপ মন্তব্য করেছেন ট্রাম্প। তারই জেরে তাকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বিচার চলার মধ্যবর্তী সময়ে ট্রাম্প বলেছেন, ‘এই বিচারক অত্যন্ত পক্ষপাতদুষ্ট।

তার পাশে যে ক্লার্ক বসে আছে, সে আরো বেশি পক্ষপাতদুষ্ট। বিচারকের চেয়েও বেশি।’
বিচারক ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যকে বিচার বিভাগের অবমাননা হিসেবে মনে করেছেন। এবং সে জন্যই তাঁকে ১০ হাজার ডলার জরিমানা দিতে বলা হয়েছে।

বস্তুত এই আদালতেই এর আগে পাঁচ হাজার ডলার জরিমানা হয়েছিল ট্রাম্পের। এদিন শুনানির পর ট্রাম্প তাঁর সাবেক আইনজীবী মিশেল কোহেনকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন সাংবাদিকদের সামনে। কোহেন আদালতের কাছে সাক্ষ্য দিয়েছিলেন।
তিনি বলেছেন, তাঁর সাবেক বস ট্রাম্প যেভাবে তাঁর সম্পত্তির মূল্য তাঁদের বলতে বলেছিলেন এবং খাতায়-কলমে লিখতে বলেছিলেন, তাঁরা তা-ই করেছিলেন।

কোহেনের এই স্বীকারোক্তি ট্রাম্পের পছন্দ হয়নি। সে কারণেই প্রকাশ্যে কোহেনের সমালোচনা করেছেন তিনি। তাঁকে মিথ্যাবাদী বলেছেন।
কোহেনের মাধ্যমেই ট্রাম্প পর্নস্টারকে অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। ট্রাম্প যা অস্বীকার করেছেন।

কিন্তু কোহেন তাঁর ভাষ্যে কার্যত সে কথা স্বীকার করে নিয়েছেন। এই মামলায় এর আগেই বিচারক জানিয়েছেন, ট্রাম্পের সম্পত্তি আসল মূল্যের চেয়ে অনেক বড় করে দেখানো। মূলত বীমায় ছাড় পাওয়ার জন্যই এ কাজ করেছিলেন ট্রাম্প। এবার নিউ ইয়র্কের আদালতের এ বিষয়ে রায় দেওয়ার কথা। তার আগেই ১০ হাজার ডলার জরিমানা করা হলো ট্রাম্পকে।
সূত্র: ডয়চে ভেলে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved