1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সরকারি মেডিকেলে আসন বাড়ল ১০৩০: মেডিকেলে ভর্তিচ্ছুদের জন্য সুখবর - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সরকারি মেডিকেলে আসন বাড়ল ১০৩০: মেডিকেলে ভর্তিচ্ছুদের জন্য সুখবর

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১২৪ Time View

সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে আরও ১ হাজার ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। এটি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য সুখবরই বটে। তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দেশের মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পান মাত্র ৪ হাজার ৩৫০ শিক্ষার্থী। আসন সীমিত হওয়ায় বহু মেধাবী সরকারি মেডিকেলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এ কারণে নতুন আরও ১ হাজার ৩০ আসনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৩৮০টি। রোববার (২২ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি সরকারি মেডিকেলে আসন বাড়ছে ২০ থেকে ৬০টি পর্যন্ত। সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে। যার আসন সংখ্যা- ৬০টি। এছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক ও শেখ হাসিনা মেডিকেল কলেজে ৪৯, শহীদ মনসুর আলী মেডিকেল ৩৫ টি, সাতক্ষীরা মেডিকেল ৩৫ ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ৩৫টি আসন বেড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রত্যেক কলেজে কম বেশি আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved