1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ Time View

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানিয়েছেন, পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠালেও বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৪ সদস্যের একটি কারিগরি দল (টেকনিক্যাল টিম) পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিষয়টি তারা চিঠি দিয়ে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে। বৃহস্পতিবার ইইউর এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইইউ জানিয়েছে, তাদের ৪ সদস্যের একটি কারিগরি দল নির্বাচন পর্যবেক্ষণে পাঠাবে। দলটি ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে জাতীয় নির্বাচনের পরিবেশসহ নির্বাচন–পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি গত জুলাই মাসে বাংলাদেশ সফর করেছিল। বাংলাদেশ সফরকালে তারা নির্বাচন কমিশনসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করে। প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ঢাকা সফরের সময়ই বলা হয়েছিল, তারা যে প্রতিবেদন দেবে, তার ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনে ইইউর পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এরপর গত ২০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত জানায় ইইউ। এখন ইউরোপীয় ইউনিয়ন ছোট একটি দল পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved