1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

আমি স্বাধীনভাবে গাইতে পারছি না : নিউইয়র্কে সংবাদ সম্মেলনে ন্যান্সির অভিযোগ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৪২ Time View

বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছেন না বলে অভিযোগ করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ও শো টাইম মিউজিক সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ন্যান্সির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাকে প্রশ্ন করা হয়- আপনি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারেন কিনা? কোনো দলকে সমর্থন করেন কি? এ দুটি প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, আমি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না। আর দল সমর্থনের ব্যাপারে বলতে চাই, আমি বিএনপিকে সমর্থন করি। আপনারাও কোনো না কোনো দলকে সমর্থন করেন। আপনারা প্রকাশ্যে বলছেন না। আর আমি বলছি, এটুকুই।

এ কণ্ঠ শিল্পী আরও বলেন, ১৮ বছর ধরে সংগীত জগতে বিচরণ করছি। কখনো আমেরিকায় আসা হয়নি। এবারই প্রথম এলাম। একজন শিল্পী হিসেবেই এখানে আমাকে তুলে ধরতে চাই। আমি যখন গান করি তখন শিল্পী সত্ত্বাই আমার মধ্যে কাজ করে।

নিম্মি’র উপস্থাপনায় আগামী ৮ অক্টোবর নিউইয়র্কের কুইন্সস্থ ম্যারি লুইস একাডেমি হলে তার একক সংগীতানুষ্ঠান রয়েছে যার মূল আয়োজক শো টাইম মিউজিকের আলমগীর খান আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved