ইসরাইলের পালটা আক্রমণে গাজায় ভয়াবহ বিপর্যয় চলছে। বাসস্থান, খাদ্য, পানি সব কিছুতেই সংকটদেখা দিয়েছে। গাজার এ সংকটে পাশে এসে দাঁড়িয়েছে বিশে^র বিভিন্ন মুসলিম রাষ্ট্র। সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসা এমনই দেশ কুয়েত গাজার সমর্থনে তৈরি করেছে রিলিফ ফান্ড। গাজার মানবিক পরিস্থিতি মোকাবিলায় ‘ফিলিস্তিনের জন্য ফাজা’ শিরোনামে একটি প্রচার অভিযান চালানো হয়।
বিষয়টিকে নেতৃত্ব দেন ওমর আল-থুওয়াইনি। ফান্ডটিতে অংশ নিয়েছে ৬০ হাজার দাতা এবং এখন পর্যন্ত ৩ মিলিয়ন দিনার আর্থিক সহায়তা জোগার করা হয়েছে।
কুয়েতের সামাজিক বিষয়ক, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সমন্বয় ও তত্ত্বাবধানে এই প্রচারণার আয়োজন করা হয়। সূত্র: কুয়েত নিউজ এজেন্সি।